স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে এ পরীক্ষা করা হয়।
হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
এনজিওগ্রাম করানোর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।
তিনি বলেন, অনেকদিন ধরেই স্যার এনজিওগ্রাম করবে করবে, কিন্তু ব্যস্ততার কারণে হয়নি, আজ করেছেন। এটা নিয়মিত চেকআপের অংশ। বর্তমানে তিনি হাসপাতালেই ভর্তি আছেন এবং পুরোপুরি সুস্থ আছেন।