সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে যা বলছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রবিবার সকালে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে ঘটনাটি সালমান মুক্তাদিরকে লক্ষ্য করে ঘটানো হয়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের দাবি, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম জানান, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনও ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।

শনিবার রাতে স্টুডিওতে হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। সেখানে স্টুডিওর ভেতরের বিভিন্ন অংশের ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিডিওতে সালমানকে বলতে শোনা যায়, হামলার কারণে তাদের স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকেও ভেঙে পড়তে দেখা যায়।

এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
সর্বশেষ খবর
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সারাদেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে
সারাদেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?