রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে একদিনে ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩১টি মামলা হয়েছে। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পৃথক অভিযানে ২ হাজার ৪৪৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩৯, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১০৯, গুলশানে ৪৬, উত্তরা ২৭, গোয়েন্দা বিভাগে তিনজন ও সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও আলামতসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ২ হাজার ৪৪৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৬৬টি, লালবাগে ১০০, মতিঝিলে ২৮৫, ওয়ারীতে ৩০৫, তেজগাঁওয়ে ১২৯, মিরপুরে ৪৭৬, উত্তরা ৬৭০ এবং গুলশান বিভাগে ৪১৮টি মামলা হয়েছে।
অভিযানে মোট ৪৯১টি গাড়ি ডাম্পিং এবং ৩৮২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।