সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২:০১

রাজধানীর গুলশানে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অভিযান পরিচালনা করেছে যৌথ দল। এ অভিযানে ছিলেন শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও এসআরবি। 

এই ওয়্যারহাউসের নাম ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’। এর মালিক হলেন, নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলাম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। একইসঙ্গে ওয়্যারহাউসটি যে সালমান মুক্তাদিরের শ্বশুরের সে বিসয়টিও নিশ্চিত করা হয়।

অভিযানে ৪টি ওয়্যারহাউস সিলগালা করে দেওয়া হয়েছে।

এনবিআর জানায়, গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং এসআরবির যৌথ অভিযানে প্রাথমিকভাবে গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।

প্রতিষ্ঠানটির অনুমোদিত/ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা ২টি। কিন্তু সরেজমিন অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট ৪টি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে।

এনবিআর জানায়, বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ৪টি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে। তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
এবার সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে এনবিআরের অভিযান
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
সর্বশেষ খবর
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে
৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে
‘পর্যটন পুরস্কার’ পেলেন যারা
‘পর্যটন পুরস্কার’ পেলেন যারা
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি