রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৬, ১৫:২৫ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৫:২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম রিমান্ড শেষে আখতারুজ্জামানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী আব্দুর রাজ্জাক। রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

এর আগে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

/এআই/আইএএম/
সম্পর্কিত
অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে এনসিপি নেতা তানভীর
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘শিশুদের জন্য পজিটিভ ম্যাসেজ যাবে’
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল
সর্বশেষ খবর
৩৭ দিন পর সন্ধান মিললো নেপালের বন্যায় নিখোঁজ মালয়েশীয় নাগরিকের
৩৭ দিন পর সন্ধান মিললো নেপালের বন্যায় নিখোঁজ মালয়েশীয় নাগরিকের
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ঘিরে অপপ্রচার বন্ধের আহ্বান মাহদী আমিনের
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ঘিরে অপপ্রচার বন্ধের আহ্বান মাহদী আমিনের
‘ত্রাণনির্ভরতা নয়, মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার’
‘ত্রাণনির্ভরতা নয়, মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার’
অবৈধভাবে বাড়িতে সার মজুদ, জামায়াত নেতার সদস্যপদ বাতিল
অবৈধভাবে বাড়িতে সার মজুদ, জামায়াত নেতার সদস্যপদ বাতিল
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি