থানায় বসে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৬:১৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:১৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে রাজধানীর তেজগাঁও থানায় অভিযোগ জানাতে গেলে আবারও ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি নম্বর থেকে কল করে তাকে এই হুমকি দেওয়া হয়।

আগে থেকে পাওয়া প্রাণনাশের হুমকির বিষয়ে জিডি বা অভিযোগ দায়ের করতে ডা. মাহমুদা মিতু সোমবার দুপুরে তেজগাঁও থানায় যান। থানার ভেতরে অবস্থান করার সময়ই তার ফোনে কল দিয়ে ফের হত্যার হুমকি দেওয়া হয়।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ দায়েরের সময় তিনি মিতুর সঙ্গেই থানায় উপস্থিত ছিলেন।

গত কয়েক দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিতু ও তার পরিবারকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অবস্থানকালেও তাকে দেশ ছাড়ার হুমকি দিয়ে ফোন করা হয়েছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
‘অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত’
‘কাফনের কাপড় কিনে রাখিস’, চাঁদা না পেয়ে বাড়িতে গুলি করে ফোনে হুমকি
খেয়াঘাটের দুটি ট্রলার দখল, ভাড়া আদায় করছেন যুবদল-ছাত্রদলের নেতারা
সর্বশেষ খবর
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
যে পুকুরে ডুবে আছে একটি শহর
যে পুকুরে ডুবে আছে একটি শহর
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স
প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’
প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর