‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৭ অক্টোবর ২০২৬, ১৪:৪৪ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৪:৪৪

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেফতার মোহাম্মদ রাকিবুল ইসলামের ভাইরাল অডিও ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে যে এটা তার কণ্ঠ। এটা অন্য কোনোভাবে বানানো হয়নি ব‌লে জা‌নি‌য়ে‌ছে ডি‌বি। 

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএম‌পির অতিরিক্ত কমিশনার (ডি‌বি) মো. শফিকুল ইসলাম এমন কথা বলেছেন।

ডিবিপ্রধান বলেন, ‌‘এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে এগুলো বিস্তারিত তদন্ত চলছে।’ 

কান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়েছে, বিস্তারিত আর কী কী পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে তার যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছিল, সেটা তাকে রিমান্ডে নিয়ে এসে ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে যে এটা তার ভয়েস। তার কণ্ঠস্বরই রেকর্ড করা হয়েছে। এটা অন্য কোনোভাবে বানানো হয়নি। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে তি‌নি আলাপ আলোচনা করেছেন, কোথায় করে‌ছেন, কার সঙ্গে করেছেন— এগুলোর তদন্ত চল‌ছে।’ 

শ‌ফিকুল ইসলাম বলেন, ‘ভয়েস আমরা কোর্টের পারমিশনে নিয়েছি। নিয়ে সিআইডি থেকে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি।’

তথ্য পাচার করেছেন কিনা সাবেক ওসি, কারও সঙ্গে শেয়ার করেছে এরকম কোনও তথ্য আছে কিনা— এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘এটা তদন্তাধীন বিষয়। এটা আসলে একটা কনক্লুশনে না গেলে বলা যাবে না। অন্য যে প্রশ্নগুলো আছে আমরা তদন্ত করে করবো।’ 

গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর তাকে দুই দফায় রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

গত ২৭ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’ 

ভাইরাল হওয়া অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ তিনি আরও বলেন, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ ‘পুলিশ কিছুই করতে পারবে না’— অডিওতে এমন বক্তব্যও শোনা যায়।

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা ফিরতে পারেন—এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার
রংপুরে চার খুন: আদালতে চার্জশিট জমা দিতে এসে বিপাকে তদন্ত কর্মকর্তা, গেলেন ফিরে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ নভেম্বর, ২০২৬)
এনসিপি নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপর ও থানায় হামলা, ৭ পুলিশ আহত
এনসিপি নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপর ও থানায় হামলা, ৭ পুলিশ আহত
মেশিন দিয়ে তৈরি করছিলেন ইয়াবা, শিখেছেন ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে
মেশিন দিয়ে তৈরি করছিলেন ইয়াবা, শিখেছেন ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে
খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, এলাকাবাসীর হাতে মারধরের শিকার
খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, এলাকাবাসীর হাতে মারধরের শিকার
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে