কামরান শেখ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। রবিবার (২২ নভেম্বর) বিকালে টুটপাড়া ফরিদ মোল্লার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার কামাল শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ধারলো অস্ত্র উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, মহানগরীর শীর্ষ একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য কামরান। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন সময়ে টুটপাড়া এলাকায় অভিযান চালায়। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয়রা তাকে আটকের পর মারধর করে। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, তার স্বীকারোক্তিতে পুলিশ একটি শুটারগান, দুই রাউন্ড শর্টগানের গুলি ও একটি চা-পাতি উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিজন সেলে নেওয়া হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।