স্বর্ণের দোকানে চাঁদা দাবি: অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শকসহ গ্রেফতার ৩ জনের রিমান্ড শুনানি রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৬, ১৮:০৫ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৮:১৫

রাজধানীর তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে সিআইডি পরিচয়ে প্রবেশ করে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিনজনের মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এবং একজন সিআইডিতে কর্মরত কনস্টেবল রয়েছেন।

এ ঘটনায় কোতয়ালি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার আসামিদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তাদের হাজির করে তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার এসআই মো. এজাজুল হক এ আবেদন করেন। আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এস এম মোস্তাক আহমেদ (৬৫), সিআইডিতে কর্মরত কনস্টেবল মো. হাসান শেখ (৩৮) এবং মো. আবুল কালাম আজাদ (৫২)। এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই মো. কামাল উদ্দীন।

আসামিপক্ষের আইনজীবী মো. হাফিজুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৬ অক্টোবর দুপুরে কোতয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আশীর্বাদ’ নামের একটি স্বর্ণের দোকানে আসামিরা জোর করে প্রবেশ করেন। পরে দোকানের মালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানানো হলে গোয়েন্দা কোতয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে।

আটকের সময় তাদের কাছ থেকে ছাই রঙের একটি সিআইডি জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাফ, একটি পুলিশ ফিল্ড ক্যাপ, সিল মারা একটি আইডি কার্ডসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, সিআইডি পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির ঘটনায় জড়িত চক্রের মূল রহস্য উদঘাটন, অন্য সহযোগীদের শনাক্ত এবং সংশ্লিষ্ট মালামাল উদ্ধারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদনের শুনানি হবে আগামী রবিবার।

/এআই/ইউএস/
সম্পর্কিত
রোহিঙ্গারা তাদের অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
সর্বশেষ খবর
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে মজুরি বৃদ্ধির হার
মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে মজুরি বৃদ্ধির হার
হামজা-শমিতদের নিয়ে কিছু বলতে নারাজ ক্রুইফ, তবে...
হামজা-শমিতদের নিয়ে কিছু বলতে নারাজ ক্রুইফ, তবে...
ত্বক পরিষ্কারে কতটা প্রয়োজন ডাবল ক্লিনজিং
ত্বক পরিষ্কারে কতটা প্রয়োজন ডাবল ক্লিনজিং
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি