বিমানযাত্রীর পায়ুপথে ১ কোটি ৭৪ লাখ টাকার সোনার ‘ডিম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৬, ১৯:৩০ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:৩০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একযাত্রী পায়ুপথে স্বর্ণ পাচারের সময় আটক হয়েছে। কাস্টমসের প্রিভেনটিভ টিমের সদস্যরা তাকে আটক করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।  জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ারঅ্যারাবিয়ার জি৯ ৫১৮ নম্বর ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে বলে গোপন সংবাদ পায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। পরে বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে নজরদারি করে তারা।

নজরদারীর এক পর্যায়ে যাত্রী আরমান উদ্দীন সিদ্দিক ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এ উপস্থিত হলে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনায় প্রিভেন্টিভ টিম তাকে তল্লাশি করে পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপ দ্বারা মোড়ানো তিনটি ডিম্বাকৃতি পেস্ট আকারের স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১২৯০ গ্রাম ও বিশুদ্ধতার পরিমাণ ২৪ ক্যারেট। ওই পণ্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা। ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
শাহজালালে এক বছর ধরে ট্রলি সংকট: গোয়েন্দা সতর্কতার পরও হয়নি সমাধান
শাহজালালে তিন যাত্রীর লাগেজে মিললো ৩২ লাখ টাকারও বেশি সিগারেট
সর্বশেষ খবর
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
শুধু পরীক্ষায় ভালো ফল নয়, সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী
শুধু পরীক্ষায় ভালো ফল নয়, সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী
নারী ফুটবলারদের খোঁজে বাটলারের ব্যতিক্রমধর্মী মিশন
নারী ফুটবলারদের খোঁজে বাটলারের ব্যতিক্রমধর্মী মিশন
আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে