শাহজালালে তিন যাত্রীর লাগেজে মিললো ৩২ লাখ টাকারও বেশি সিগারেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অভিযানে গতকাল সোমবার (৫ অক্টোবর) বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। 

এনবিআর জানায়, গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় জি৯ ৫৭১ (শারজাহ-ঢাকা) ফ্লাইটযোগে আগত যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। 

তল্লাশিকালে যাত্রী মোহাম্মদ শাহিনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, ১টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ, কে এম ফয়জুল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও ১টি ল্যাপটপ এবং বেলায়েত হোসেন ভুঁইয়ার ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও ১টি ল্যাপটপ আটক করা হয়। 

সব মিলিয়ে এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, ১টি মোবাইল ফোন এবং ৩টি ল্যাপটপ আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

প্রসঙ্গত, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অভিযান অব্যাহত রয়েছে।

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
সর্বশেষ খবর
ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার
বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়