বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জ‌নের কারাদণ্ড-জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৬, ১৪:০০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৪:০০

বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসার কথা বলে প্রতারণার অভিযোগে দালাল চক্রের ১২ সদস্যকে আট‌কের পর জ‌রিমানা ও কারাদণ্ড দি‌য়ে‌ছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভ্রাম‌্যমাণ আদালত। 

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর টেকনিক্যালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে মোবাইল কোর্ট পরিচালনা করে এসআরবি। এ সময় জাল ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর সঙ্গে যুক্ত ২০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, ৫ জনকে জরিমানা ও তুলনামূলক অপরাধ কম থাকায় ৮ জনকে ক্ষমা করে দেওয়া হয়।

এই প্রতারক চক্র নির্মূলে সারাদেশে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
‘এসআরবি’র কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: কর্মকর্তা 
একসঙ্গে দুজনকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির ৬০ বছরের কারাদণ্ড
কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় স্বামী গ্রেফতার
সর্বশেষ খবর
‘এসআরবি’র কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: কর্মকর্তা 
‘এসআরবি’র কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: কর্মকর্তা 
‘আমেরিকা আর আমাদের চায় না’, ভারতীয় প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান ভেম্বুর
‘আমেরিকা আর আমাদের চায় না’, ভারতীয় প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান ভেম্বুর
তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 
তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 
ক্যানসারকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখতে পারে এটি
ক্যানসারকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখতে পারে এটি
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না