স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ অক্টোবর ২০২৬, ১৯:২৩ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৯:২৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক ইয়াং ডন সেউকে (৪৩) ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর) রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি।

এর আগে গত সোমবার আদালত ইয়াং ডন সেউর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আগের দিন রবিবার ভোর ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৯৫ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ জানায়, মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-০১৯৬ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন ওই যাত্রী। বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা তাকে আটক করেন।

এনবিআর জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার ছিল। সব মিলিয়ে স্বর্ণের ওজন ৪ দশমিক ৫ কেজি। ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর বিমান থেকে নামার সময় ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে যাত্রীরা ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। এ সময় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

স্বর্ণের বারগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার বলে জানায় এনবিআর। সেগুলো কালো কাপড়ের বেল্টে মুড়িয়ে শার্টের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার (কাস্টমস প্রিভেন্টিভ) মনিরুজ্জামান বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

/এআই/এম/
সম্পর্কিত
১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শাহজালালে বিমানের টয়লেটে মিললো ৬ কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
সর্বশেষ খবর
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম