চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৮

অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে প্রায় আড়াই কেজি বা ২১৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছেন আনসার সদস্যরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় আনসার সদস্যদের সতর্ক তৎপরতায় বিপুল পরিমাণ এই স্বর্ণ শনাক্ত ও উদ্ধার করা হয়।

সন্ধ্যায় আনসার বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন থেকে আসা ওই চীনা নাগরিকের সঙ্গে থাকা পাঁচটি পাহাড়ি মাটির তৈরি বিশেষ মগ ছিল। বিশেষ কৌশলে এগুলোতে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল। সেগুলো একটি ব্যাগে রাখা ছিল। দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিক ওই পাঁচটি মাটির পাত্র উদ্ধার করেন। পরে বিষয়টি শিফটে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে জানান দায়িত্বরত আনসার সদস্যরা।

এরপর উপজেলা প্রশিক্ষক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার সামগ্রী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণকারের সহায়তায় পাঁচটি মাটির পাত্র আগুনে পুড়িয়ে এর ভেতরে থাকা স্বর্ণ আলাদা করেন। প্রক্রিয়া শেষে সেগুলো থেকে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের মোট পরিমাণ আড়াই কেজি বা প্রায় ২১৫ ভরি।

আনসার সূত্রে জানা গেছে, কৌশলে ওই চীনা নাগরিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
বিমানবন্দরে বিশৃঙ্খলা কি এপিবিএনের অবহেলায়?
সর্বশেষ খবর
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে যে উপহার দিলেন মীর স্নিগ্ধ
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে যে উপহার দিলেন মীর স্নিগ্ধ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার