২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৫ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮ পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৫৪ জন, রাজশাহী বিভাগে ১৭০ জন, রংপুর বিভাগে ৭০ জন, বরিশাল বিভাগে ২১৫ জন এবং সিলেট বিভাগে ১৭ জন আক্রান্ত হয়েছেন।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন  ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। এদের মধ্যে ৯৯ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৭৯৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৩২১ জন।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা, নয়ডায় ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
হামে মৃত্যু থামছেই না, একদিনে আরও ৭ জনের মৃত্যু
গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরকে জামিন দেয়নি আদালত
সর্বশেষ খবর
দুর্গাপূজা উদযাপনে যে পরামর্শ দিলো পুলিশ
দুর্গাপূজা উদযাপনে যে পরামর্শ দিলো পুলিশ
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি