দুর্গাপূজা উদযাপনে যে পরামর্শ দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ১৮:৩২ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৩২

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

পরামর্শগুলোর মধ্যে রয়েঝে— গুজব থেকে সতর্ক থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনও ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের যথার্থতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকা।

পূজামণ্ডপের নিরাপত্তা

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখা। মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকা।

পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপন করা। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখা।

পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা। তাদেরকে সহজে শনাক্ত করার সুবিধার্থে আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ডের ব্যবস্থা করা।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা

পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আজান ও নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপে পূজা চলাকালে এবং বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা। পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকা।

প্রতিমা বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণ

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করা। স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করা।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নম্বর

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০; ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯; এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯; ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনও জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে। পাশপাশি জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ভিজিট করার কথা জানিয়েছে পুলিশ।

 

/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
এবার কুমিল্লার চার স্কুলছাত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
টিভি চ্যানেলে তুর্কি পুলিশের অভিযান, বন্ধ সরাসরি সম্প্রচার
সর্বশেষ খবর
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন নিষেধাজ্ঞা, জবাই করা যাবে না পশু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন নিষেধাজ্ঞা, জবাই করা যাবে না পশু
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বক্তব্যে বিজয়ী উমাইজা ও জাইমা
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বক্তব্যে বিজয়ী উমাইজা ও জাইমা
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি