মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ অক্টোবর ২০২৬, ০০:২৬ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০০:২৬

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় হামলায় মো. সুমন আলী (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং তার ছেলে ফাহিম ছুরিকাঘাতে আহত হয়েছেন। স্বজনদের দাবি, কেরানীগঞ্জে ফরহাদ হত্যার ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে বসিলার মহিরগোলা এলাকায় তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। আহত বাবা-ছেলেকে রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের স্বজন পারভেজ জানান, সুমন আলী ও তার ছেলে ফুটপাতে ভ্যানে করে আলু-পেঁয়াজসহ কাঁচামাল বিক্রি করেন।

গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের আর্শীনগরে একটি সেলুনে কুপিয়ে ফরহাদকে হত্যা করা হয়। ফুটপাতের দোকান বসানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ রয়েছে। ফরহাদ সুমন আলীর শ্যালক। ওই ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করায় সুমন ও তার ছেলের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি স্বজনদের।

পারভেজের ভাষ্য, বৃহস্পতিবার রাতে সোহেল, রমিজ, রাব্বি, মুন্না, ইয়ামিনসহ সাত-আট জন তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় সুমনকে গুলি করা হয় এবং তার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ময়ূর ভিলার সামনের ফুটপাতের বিভিন্ন অংশে দোকান বসানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। জায়গার অবস্থান অনুযায়ী টাকার পরিমাণ নির্ধারণ করা হয়। এ টাকা আদায়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরোধ তৈরি হয়। স্থানীয় রাব্বি চিহ্নিত চাঁদাবাজ বাদল শরীফ ওরফে বাদলের গ্রুপের সদস্য বলেও অভিযোগ করেছেন তারা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত বাবা-ছেলে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আহতদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার রাজাবাড়ি দিঘীরপাড়। তারা বর্তমানে মোহাম্মদপুরের বসিলা এলাকায় থাকেন।

/এসএনকে/এম/
সম্পর্কিত
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
খুলনায় পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশের মধ্যে যুবক গুলিবিদ্ধ
রাস্তায় প্রাইভেটকারে গুলি করে দুই মিনিটে ৩ কোটি টাকা লুট, একজন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা