রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ২ হাজার ৩০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৯৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৩টি ট্রাক, ৯টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১২৭টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৭৫টি মোটরসাইকেলসহ মোট ৩১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা করা হয়েছে।
অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২টি বাস, ৯টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ৪১৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫২টি বাস, ৮টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৪৯০টি মামলা করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।