‘আমি হতাশ’, বললেন হানিফের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১৪:৫৩ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৪:৫৩

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আমির হোসেন বলেন, ‘আপনারা (সাংবাদিক) সবাই উপস্থিত থেকে রায় শুনেছেন। রায় সম্পর্কে আমার কিছু বলার নেই। তবে এ রায়টা আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। আমি হতাশ।’

কী কারণে হতাশ– ব্যাখ্যা জানতে চাইলে কিছু না বলেই তিনি জানান, কারণ ব্যাখ্যা করতে পারবো না। এরপর তিনি চলে যান।

এদিন দুপুর ১২টায় এ মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলার চার আসামিই পলাতক রয়েছেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
হানিফসহ আ. লীগের চার নেতার রায় সময়োপযোগী: চিফ প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধ লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
হানিফসহ ৪ আ.লীগ নেতার অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, বিক্রি করে যাদের দিতে বললো
সর্বশেষ খবর
৫ এলপিজি কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশ্ন অর্থনীতি সমিতির
গণশুনানি বয়কট ৫ এলপিজি কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশ্ন অর্থনীতি সমিতির
ঠাকুরগাঁও-১ আসনের ভোটকেন্দ্রে জামায়াত নেতাকে জরিমানা
ঠাকুরগাঁও-১ আসনের ভোটকেন্দ্রে জামায়াত নেতাকে জরিমানা
স্ত্রীসহ সাবেক নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্ত্রীসহ সাবেক নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
হাসপাতালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা
হাসপাতালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়