রাজধানীর চানখাঁরপুলে একটি হাসপাতালের এনআইসিইউ ওভারহিট হয়ে এক নবজতক দগ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে।
ওই নবজাতকের বাবা গোলাম রাব্বানী জানান, শনিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। সেখানে এনআইসিইউ সিট খালি নেই বলে জানান চিকিৎসক। পরে শিশুটিকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটিকে এনআইসিইউতে নেওয়ার কিছু সময় পর আগুনের ঘটনা ঘটে। এনআইসিইউ ওভারহিট হয়ে শিশুটির মাথা, পিঠ ও পায়ের আংশিক পুড়ে যায়।
তিনি বলেন, পরে আমার সন্তানকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জিারি ইনস্টিটিউটে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন। চিকিৎসকরা তার জানিয়েছে, তার অবস্থা ভালো নয়।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাতে শিশুটির মাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভোর-৪টায় ছেলে সন্তান জন্ম দেন তিনি। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায়।