জার্মানি থেকে এসে চলছিল বিয়ের কথা, যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৬, ২২:০৮ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ২২:০৮

রাজধানীর মধ্য বাড্ডায় সঞ্জয় চন্দ্র দাস (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা তুষার চন্দ্র দাস জানান, তার চাচা সঞ্জয় আগে জার্মানিতে থাকতেন। ছয় মাস আগে দেশে ফিরে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার বিয়ের কথাবার্তা চলছিল। চলতি সপ্তাহে পাত্রী দেখতে গিয়েছিলেন তিনি। আগামী বুধবার পাত্রীপক্ষের লোকজন তাদের বাড়িতে আসার কথা ছিল।

তুষার জানান, শনিবার বিকালে সবার অগোচরে নিজের কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন সঞ্জয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানাতে পারেননি স্বজনরা। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

সঞ্জয় মধ্য বাড্ডার বাসিন্দা মৃত ক্ষীর মোহন চন্দ্র দাসের ছেলে।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
আসামি ছিনতাই থেকে প্রকাশ্যে হামলা, কতটা নিরাপদ পুলিশ
আসামি ছিনতাই থেকে প্রকাশ্যে হামলা, কতটা নিরাপদ পুলিশ
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত