ইসলামবাগে বুড়িগঙ্গার তীর থেকে ৩০০ টন বর্জ্য অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৬, ১৮:৪৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:৪৫

লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে থাকা প্রায় ৩০০ টন বর্জ্য অপসারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ তথ্য জানানোর পর নদীর তীরে থাকা অবশিষ্ট প্ল্যাস্টিক বর্জ্য অপসারণ করে ১৪ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে রবিবার (৮ নভেম্বর) নির্দেশ দিয়েছেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ।

বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করলে ২০১০ সালে হাইকোট রায় দিয়ে কিছু নির্দেশনা দেন। পরবর্তী সময়ে বাদিপক্ষের এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনা অনুসারে বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় নদীর তীরে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণে চলতি বছরের ২ সেপ্টেম্বর আদেশ দেন।

আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, আজ বিআইডব্লিউটিএ’র পক্ষে আদালতের নির্দেশনা অনুসারে প্রতিবেদন দাখিল করে প্রায় ৩০০ টন বর্জ্য অপসারণের বিষয় আদালতকে জানানো হয়। কিন্তু সব বর্জ্য অপসারণ করা হয়েছে এ বলে কোনও বর্ণনা দেওয়া হয়নি। আদালতের নির্দেশনা ছিল, সম্পূর্ণ অপসারণ এবং ভবিষ্যতে যাতে এখানে কেউ প্লাস্টিক বর্জ্য ফেলতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আদালতকে জানানো।

/এসও/আরকে/
সম্পর্কিত
কর্ণফুলীর দক্ষিণ-পূর্ব পাশে থাকা দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
সর্বশেষ খবর
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
বিকালে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ
বিকালে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ
নেতানিয়াহুর শাসনের অবসানের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
নেতানিয়াহুর শাসনের অবসানের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
প্রথম বিভাগ হকিতে চ্যাম্পিয়ন হকি ঢাকা ইউনাইটেড
প্রথম বিভাগ হকিতে চ্যাম্পিয়ন হকি ঢাকা ইউনাইটেড
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে