রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফটকের পাশে থাকা কয়েকটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দারুসসালাম থানার সি দুলাল হোসেন জানান, সন্ধ্যার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় কোনও হতাহত হয়নি। আমরা দুষ্কৃতিকারীকে গ্রেফতারে কাজ শুরু করেছি।