সাবেক এমপি পুত্রসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৫ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৫:২৪ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৫:২৪

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিন জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিবসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী সাহিদুর রহমান। তিনি নিজের মক্কেলদের নির্দোষ দাবি করেন। এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন।

শুনানি শেষে প্রসিকিউশনের পক্ষে এ বিষয়ে আদেশের জন্য সময় চাওয়া হয়। পরে আগামী ২৫ নভেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

এ মামলায় গ্রেফতার রাজিব ছাড়া অপর আসামিরা হলেন– গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সানাউল, শাহাবুল আলম ও জোসেফ উদ্দিন জজ। তবে গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহাসহ বাকি ছয় জন পলাতক রয়েছেন।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর ব্যাপক হামলা চালানো হয়। হামলায় পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এতে গুলিতে বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের নিহত হন। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে একই ঘটনায় দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর একটিতে সোমনাথসহ ৯ জনকে এবং আরেকটিতে রাজিবসহ তিন জনকে আসামি করা হয়।

/বিআই/আরকে/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে: চিফ প্রসিকিউটর
সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর
সর্বশেষ খবর
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি
মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি
শেয়ারবাজারে অভিষেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের মূল্যায়ন চায় অ্যানথ্রোপিক
শেয়ারবাজারে অভিষেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের মূল্যায়ন চায় অ্যানথ্রোপিক
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী 
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা