রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ‘স্বামীর ভয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেন স্ত্রী স্বপ্না’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৩:১৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৩:১৮

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী সোহেল রানাকে অনেক ভয় পেতেন তার স্ত্রী স্বপ্না আক্তার। এ কারণে তিনি শিশু রামিসা হত্যাকাণ্ডে সোহেল রানাকে সহযোগিতা করেন বলে শুনানিতে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে শুনানিকালে রাষ্ট্রপক্ষ এ বিষয়টি তুলে ধরেন। এদিন রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করে। 

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

মামলার বিবরণী অনুসারে জানা যায়, রামিসার বাবা তার পরিবারের লোকজন নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় ফ্ল্যাটে ভাড়া বাসায় থেকে বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। ভিক্টিম রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। 

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর রুমের জানালার গ্রিল কেটে ১নং আসামি সোহেল রানা পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে সংবাদ পেয়ে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। আর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। গত ২১ মে সেই মামলায় সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। 

গত ২৫ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। ওইদিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। 

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এর মাধ্যমে একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়। 

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। 

রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 

এছাড়া আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে। 

জরিমানার টাকা না দিলে কালেক্টরেট অফিসকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে রামিসার আইনগত উত্তরাধিকারদের প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হয়। 

এরপর রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে এসে পৌঁছে। তারপর দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
হর্ন-আতশবাজি নিয়ন্ত্রণ ও নীরব এলাকায় অভিযানের নির্দেশ হাইকোর্টের
মহিউদ্দিন রুদ্রের গ্রেফতারের ঘটনায় একাই প্রতিবাদ জানালেন এক আইনজীবী
সর্বশেষ খবর
গোপালগঞ্জের সহিংসতা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী
গোপালগঞ্জের সহিংসতা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী
সাভার-আশুলিয়ায় কাটছে অস্থিরতা, কারখানায় ফিরেছেন শ্রমিকরা
সাভার-আশুলিয়ায় কাটছে অস্থিরতা, কারখানায় ফিরেছেন শ্রমিকরা
‘গর্বের সাথে নন-হালাল’ নীতির জেরে লন্ডনে শিখ মালিকের রেস্তোরাঁ ঘিরে বিক্ষোভ, বন্ধের দাবি
‘গর্বের সাথে নন-হালাল’ নীতির জেরে লন্ডনে শিখ মালিকের রেস্তোরাঁ ঘিরে বিক্ষোভ, বন্ধের দাবি
মেলা দেখতে বের হয়েছিলেন তিনজন, বেঁচে ফিরলেন না কেউ
মেলা দেখতে বের হয়েছিলেন তিনজন, বেঁচে ফিরলেন না কেউ
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল