সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৬:৩১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৬:৩১

ঢাকার ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক এ রিমান্ড আবেদন করেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য জানান।

তিনি বলেন, সাবেক মেয়র সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

/এআই /আরকে/
সম্পর্কিত
ধামরাইয়ে অটোরিকশাচালক হত্যা: দুই আসামির যাবজ্জীবন
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে
পরীমণির মাদক মামলায় চার্জ শুনানি ২৩ ডিসেম্বর
সর্বশেষ খবর
জমকালো ডিভোর্স পার্টি দিয়ে নারী বললেন, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না’
জমকালো ডিভোর্স পার্টি দিয়ে নারী বললেন, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না’
ফিজিতে বাংলাদেশি পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা
ফিজিতে বাংলাদেশি পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা
আইপিএলে আর খেলবেন না ধোনি
আইপিএলে আর খেলবেন না ধোনি
বাংলাদেশের ৪০০ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের ৪০০ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়