অনুমোদনহীন হুটার-হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬

রাজধানীতে অনুমোদনহীন হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগেই যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলার জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে; যা নগরবাসীর জন্য চরম জনদুর্ভোগ ডেকে আনছে এবং সড়কে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটাচ্ছে।

এ ছাড়া অতিরিক্ত ও বিকট শব্দের কারণে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডিএমপি আরও জানিয়েছে, আগামী ১ ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট যানবাহন মালিক ও চালকদের নিজ দায়িত্বে এসব সরঞ্জাম অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনও যানবাহনে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন বা বিকন লাইট সংযোজিত অবস্থায় কিংবা ব্যবহৃত হতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
মশাল মিছিল-ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯
সর্বশেষ খবর
এবার জঙ্গিগোষ্ঠীর নিশানায় অমিতাভ
এবার জঙ্গিগোষ্ঠীর নিশানায় অমিতাভ
শ্রীপুরে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
শ্রীপুরে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে চার ট্যাংকারে আগুন
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে চার ট্যাংকারে আগুন
সুপার ফিট ক্রিকেটারদেরও কেন পেশিতে টান ধরে?
সুপার ফিট ক্রিকেটারদেরও কেন পেশিতে টান ধরে?
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’