যাত্রাবাড়ীতে খালে পড়েছিল অটোচালকের লাশ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ১৯:১৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৯:১৩

রাজধানীর যাত্রাবাড়ীতে নিখোঁজের পরদিন মাতুয়াইল মৃধাবাড়ি ওয়াসা খাল থেকে ভাসমান অবস্থায় মো. মুন্না (৩২) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্নার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার এসআই মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটার মধ্যে যেকোনও সময়ে ওয়াসার খালে ভাসমান অবস্থায় লোকজন তাকে দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। পরে সেখান থেকে মুন্নার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ছুরিকাঘাতের জখম ছিল। ধারনা করা হচ্ছে, তাকে হত্যা করে ওই খালে ফেলে দেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সংবাদ পেয়ে সেখানে গিয়ে মুন্নার লাশ শনাক্ত করেন স্বজনরা। নিহত মুন্না যাত্রাবাড়ীর পশ্চিমপাড়া ৬৩ নম্বর ওয়ার্ডের মান্নান ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। তার স্ত্রীর নাম রিয়া বেগম। গত ১৭ নভেম্বর অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি। সেই থেকে মুন্না নিখোঁজ ছিলেন।

নিখোঁজের ঘটনায় যাত্রাবাড়ী থানায় পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি জিডি করা হয়।

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, কী কারণে, কেন মুন্নাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ঘটনাস্থলে মুন্নার অটোরিকশা পাওয়া যায়নি। সেটিও খোঁজ করা হচ্ছে।

/এআইবি/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
রাজধানীতে কঠোর নিরাপত্তা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
সহিংসতার শঙ্কা ও বৈরী আবহাওয়ার প্রভাব ঢাকার জনজীবনে
‎রায়েরবাজার কাঁচাবাজারে আগুন
সর্বশেষ খবর
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
চ্যাট হিস্ট্রি বন্ধ রাখলেও তথ্য সংরক্ষণ করবে গুগল
চ্যাট হিস্ট্রি বন্ধ রাখলেও তথ্য সংরক্ষণ করবে গুগল
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা