ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের গোলাম মোর্তোজাকে নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২৬, ২০:২৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০:২৩

সাংবাদিক গোলাম মোর্তোজাকে আবারও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগের চুক্তির ধারাবাহিকতায় গোলাম মোর্তোজাকে ২১ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে মিনিস্টার (প্রেস) পদে এই নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

/আইএএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের মাটিতে ‘ডার্টি বোমা’ হামলার গোপন ছক কষছে ইরান
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
সর্বশেষ খবর
নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত
নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা