রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ২৬ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ৭৩ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গোয়েন্দা বিভাগ ৪ জন ও এসআরইউ বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৪টি অবিস্ফোরিত এবং ৪টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ৪ বোতল তরল পেট্রোল, ২টি পেট্রোলযুক্ত পলিথিনের গোলা, ১টি গ্যাসলাইট, ৬টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।