আইনবহির্ভূতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ নভেম্বর ২০২৬, ১৪:৩৭ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিধিবিধান অনুসরণ করে যোগ্য বিবেচিত কোনও প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করার মতো অনিয়মের সঙ্গে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা সংশ্লিষ্ট কোনও ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে. এম. হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত রিট পিটিশনের রায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্যা মিয়া। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। অন‍্যদিকে কারিগরি শিক্ষা অধিদফতরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. জে. আর. খান রবিন, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।

মামলার বিবরণে জানা যায়, হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় বিধি মোতাবেক অংশ নিয়ে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন মো. জাহাঙ্গীর আলম। তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাকে নিয়োগ প্রদান করেনি। এতে সংক্ষুব্ধ হয়ে তিনি প্রতিকার চেয়ে হাইকোর্ট বিভাগে ২০১৯ সালে ১১১৯৯ নম্বর রিট পিটিশন দায়ের করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শকসহ সংশ্লিষ্ট সাত জনকে বিবাদী করা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। একইসঙ্গে রায়ে উল্লেখ করেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে সরাসরি রিট পিটিশন রক্ষণীয় নয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করতে আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

রায়ে বলা হয়, কোনও আবেদনকারী আইনানুগ প্রক্রিয়ায় নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা সংশ্লিষ্ট কোনও ব্যক্তি যৌক্তিক কারণ ছাড়া তাকে নিয়োগ থেকে বঞ্চিত করতে পারবেন না।

কোনও যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি অথবা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন আদালত। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিতকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও রায়ে উল্লেখ করা হয়েছে।

 

/বিআই/আইএএম/
সম্পর্কিত
দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট
সর্বশেষ খবর
যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির 
যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির 
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, মুখ বন্ধের অপারেশন শুরু
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, মুখ বন্ধের অপারেশন শুরু
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার