ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, মুখ বন্ধের অপারেশন শুরু

কক্সবাজার প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৫ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৫

টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকার পরিত্যক্ত নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ বন্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালের পর আগুনের চাপ কমিয়ে ধাপে ধাপে গর্তের মুখ বন্ধের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে আগুনের মুখবন্ধের ৭ মিনিটের মাথায় আবারও আগুন ধরে যায়।

বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান বলেন, আজ আমরা প্রথমে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনবো। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ এবং বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এটি শুধু একটি পকেট গ্যাসের ঘটনা নাও হতে পারে। আমাদের প্রাথমিক মূল্যায়নে এখানে একটি গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলে ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ শুরু করা হবে। জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো বা রিজার্ভের অবস্থান নির্ধারণ করা হবে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। শুরুতে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ মনে করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের পরও আগুন না নিভে অব্যাহতভাবে জ্বলতে থাকায় বাপেক্সের বিশেষজ্ঞরা বড় ধরনের গ্যাসের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নেন।

এরপর আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। দীর্ঘ প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ শেষে আজ সেই অপারেশন শুরু হচ্ছে। সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনা গেলে পরবর্তী ধাপে সম্ভাব্য গ্যাসক্ষেত্রের প্রকৃত মজুত ও বিস্তৃতি নির্ণয়ে বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধান চালাবে বাপেক্স।

/এফআর/
সম্পর্কিত
মাতারবাড়ীতে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চায় সরকার
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ধামরাই-মানিকগঞ্জের যেসব এলাকায়
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
সর্বশেষ খবর
যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির 
যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির 
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
আইনবহির্ভূতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ 
আইনবহির্ভূতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ 
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার