অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ২০:৩২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৩২

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাকিবুল বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার ডিআইজি (পার্বত্য জেলা) রাঙ্গামাটি এপিবিএন-এ সংযুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনানিকালে আসামিপক্ষের কোনও আইনজীবী ছিল না। সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও তাকে এজলাসে ওঠানো হয়নি।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। 

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরবর্তীতে তার রিমান্ড আবেদন করা হবে। এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। 

গত ২৫ নভেম্বর চট্টগ্রাম জেলা গোয়েন্দা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই দিন রাতেই তাকে ঢাকায় আনা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপিকর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়। এই মামলায় এজাহারনামীয় ১৬৮ নম্বর আসামি রাকিবুল।

/এআই/জিকে/
সম্পর্কিত
শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে
ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য: ইকরামুলের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
অপহরণের পর হত্যা: তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও একজনের, আক্রান্ত ১০০৩
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও একজনের, আক্রান্ত ১০০৩
গোপালগঞ্জসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার সদস্য মোতায়েন
গোপালগঞ্জসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার সদস্য মোতায়েন
মন্দিরে ২০৬ কোটির স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি
মন্দিরে ২০৬ কোটির স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করা নেতা গ্রেফতার
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করা নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড