সালামি আদায়ের সহজ টিপস, ঈদে কাজে লাগবেই

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১৭:২৫ আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৭:২৫

ঈদ এলেই একটা প্রশ্ন ঘুরেফিরে আসে—এইবার কাদের কাছ থেকে কত সালামি “আদায়” করা যাবে! সালামি পাওয়া যেমন আনন্দের, তেমনি একটু বুদ্ধি খাটিয়ে সেটা আদায় করার মজাটাও আলাদা। অবশ্যই সবই হতে হবে হাসি-ঠাট্টার ভেতরে, ভদ্রতার সঙ্গে।

টাইমিং

সালামি আদায়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে—সময় মতো হাজির হওয়া। ঈদের নামাজ শেষে যখন বড়রা ভালো মুডে থাকেন, তখনই সালাম দেওয়ার সেরা সময়। ঈদের নামাজ শেষে বড়দের সামনে গিয়ে হাসিমুখে সালাম দিলে বেশিরভাগ ক্ষেত্রেই খালি হাতে ফিরতে হয় না। দেরি করলে সুযোগ হাতছাড়া!

হাসিমুখ আর ভদ্রতা

মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকলে কেউ সালামি দিতে খুব আগ্রহী হয় না। কিন্তু হাসিমুখে “ঈদ মোবারক” বলে সালাম দিলে বড়রাও খুশি হয়ে যান, আর সেই খুশির সঙ্গেই আসে সালামি।

নেটওয়ার্কিং

শুধু নিজের ঘরেই বসে থাকলে হবে না। আত্মীয়স্বজনের বাসায় ঘুরে বেড়ান, খোঁজখবর নিন। এক বাড়ি থেকে আরেক বাড়ি—এভাবেই সালামির সম্ভাবনা বাড়ে।

স্মার্ট রিমাইন্ডার

অনেকে ভুলে যেতে পারেন। তখন হালকা মজার ছলে বলা যেতে পারে, “আজ তো ঈদ!”—ইঙ্গিতটা বেশিরভাগ সময়ই কাজ করে। তবে অবশ্যই যেন সেটা অশোভন না হয়।

গ্রুপ অ্যাটাক

ছোটরা একসঙ্গে গেলে অনেক সময় বড়রা মজা করে সবাইকে সালামি দেন। এতে পরিবেশও জমে ওঠে, আর সালামিও নিশ্চিত হয়।

ডিজিটাল সালামি

এখন র ডিজিটাল যুগ—মোবাইল ব্যাংকিং বা অনলাইন ট্রান্সফারেও সালামি পাঠানোর চল বেড়েছে। তাই সরাসরি দেখা না হলেও শুভেচ্ছা জানিয়ে সালামি পাওয়ার সুযোগ থাকছে। সরাসরি দেখা না হলেও মেসেজ বা ফোনে শুভেচ্ছা জানালে অনেকেই মোবাইল ব্যাংকিংয়ে সালামি পাঠিয়ে দেন।

তবে সব কিছুর শেষে একটা কথা—সালামি আদায় মানে যেন চাপ সৃষ্টি না হয়। এটা ভালোবাসা আর আনন্দের অংশ। ভদ্রতা, আন্তরিকতা আর একটু মজার ছোঁয়া থাকলেই ঈদের সালামি “আদায়” হয়ে যায় খুব সহজেই।

/এম/  
সম্পর্কিত
আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
সর্বশেষ খবর
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস
দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!