মঙ্গল বনাম আনন্দ: ভিন্ন নামে শোভাযাত্রার পার্থক্য কী?

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০২:২৩আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:২৩

বাংলা নববর্ষ মানেই রঙ, উৎসব আর মানুষের মিলনমেলা। আর এই উদযাপনের কেন্দ্রবিন্দুতে যে আয়োজনটি বছরজুড়ে আলোচনায় থাকে, সেটি হলো শোভাযাত্রা। তবে পহেলা বৈশাখের এই শোভাযাত্রার নাম নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থা দেখে গেছে। কখনও “মঙ্গল শোভাযাত্রা”, আবার কখনও “আনন্দ শোভাযাত্রা”—নামের এই ভিন্নতা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মনেই প্রশ্ন, ভিন্ন নামে এই আয়োজনের মধ্যে কি সত্যিই কোনও পার্থক্য আছে, নাকি এটি কেবল ব্যাখ্যার ভিন্নতা?

শুরুটা ‘আনন্দ’ দিয়েই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ১৯৮৯ সালে প্রথম যে শোভাযাত্রার আয়োজন করে, সেটির নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’।

‘মঙ্গল’ নামের রাজনৈতিক ও সাংস্কৃতিক তাৎপর্য

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে এই শোভাযাত্রা নতুন অর্থ পায়। অশুভের বিরুদ্ধে প্রতিরোধ এবং শুভ শক্তির আহ্বান—এই বার্তা ধারণ করেই এর নাম হয় মঙ্গল শোভাযাত্রা।

এরপর ধীরে ধীরে এটি শুধু উৎসব নয়, বরং প্রতীকী সাংস্কৃতিক প্রতিবাদের ভাষায় পরিণত হয়।

২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করলে এর আন্তর্জাতিক স্বীকৃতি আরও সুদৃঢ় হয়।

‘আনন্দ’ নামের প্রত্যাবর্তন: ব্যাখ্যা ও বিতর্ক

গতবছর বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে আয়োজকরা ‘মঙ্গল শোভাযাত্রা’র পরিবর্তে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নাম ব্যবহার করেন। তাদের ভাষ্য—এটি কোনও নতুন নাম নয়, বরং ১৯৮৯ সালের মূল নামের পুনরুদ্ধার।

গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান, প্রথম শোভাযাত্রার নাম স্বতঃস্ফূর্তভাবে ‘আনন্দ শোভাযাত্রা’ হয়েছিল। পরে ‘মঙ্গল’ নামটি সেই একই স্বতঃস্ফূর্ততায় আসেনি বলেও তিনি মন্তব্য করেন।

তার মতে, ‘মঙ্গল’ শব্দটি রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্নভাবে ব্যবহৃত হওয়ায় এর প্রতি কিছু মানুষের আপত্তি তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আরও অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক চর্চায় ফেরার চেষ্টা থেকেই ‘আনন্দ’ নামটি সামনে আনা হয়েছে।

মতভেদ: ঐতিহ্য বনাম ব্যাখ্যা

গতবছর অন্তর্বর্তী সরকারের সময় শোভাযাত্রা নাম পরিবর্তনের এই সিদ্ধান্তে দেশজুড়ে মতভেদ তৈরি হয়। এক পক্ষ মনে করে, ‘মঙ্গল শোভাযাত্রা’ ইতোমধ্যেই ঐতিহ্য ও আন্তর্জাতিক স্বীকৃতির অংশ—এটি পরিবর্তন করার প্রয়োজন নেই।

অন্যপক্ষের মতে, নামের ভিন্নতা দিয়ে আয়োজনের সার্বজনীনতাকে আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব।

এদিকে, এ প্রসঙ্গে বর্তমান নির্বাচিত সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মঙ্গলবার (৩১ মার্চ) বলেছেন, ‘মঙ্গল’ ও ‘আনন্দ’ শোভাযাত্রার মধ্যে গুণগত কোনও পার্থক্য নেই—দুই ক্ষেত্রেই একই উৎসব, একই আবেগ।

পার্থক্য কোথায়, মিল কোথায়?

অনেকের মতে, একই শোভাযাত্রার দুইরকম নামের পার্থক্যটা মূলত ব্যাখ্যায়— ‘মঙ্গল’ শব্দটি অশুভের বিরুদ্ধে শুভ শক্তির প্রতীকী আহ্বান, আর ‘আনন্দ’ শব্দটি উৎসব, উচ্ছ্বাস ও সবার অংশগ্রহণের প্রকাশ।

কিন্তু আয়োজনের রূপ—মুখোশ, প্রতীকী ভাস্কর্য, লোকজ উপস্থাপন, মানুষের ঢল—সবই একই থাকে। অর্থাৎ, বাহ্যিক কাঠামো নয়, দৃষ্টিভঙ্গিতেই ভিন্নতা।

সামনে কী?

আসন্ন পয়লা বৈশাখে এই শোভাযাত্রা কোন নামে অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে, নাম যেটিই হোক, এই আয়োজন মূলত বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতির প্রকাশ এবং একসঙ্গে নতুন বছরকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ হয়ে থাকুক; সেটি বলছেন অনেকে।

/এম/  
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
কালাপাহাড়-ধলাপাহাড়: খাঞ্জেলি দিঘিতে কুমির যেভাবে হয়ে উঠেছিল বিশ্বাসের প্রতীক
বারবার একটা মোজা হারিয়ে যায় কেন? বিজ্ঞান কি উত্তর পেয়েছে?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের