মরা চামড়া জমে ঠোঁট কালচে দেখায় অনেক সময়। ঠোঁটের যত্নে ঘরেই তৈরি করে নিতে পারেন স্ক্রাবার। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই স্ক্রাবার সপ্তাহে ১ বার ব্যবহার করলে ঠোঁট হবে নরম ও কোমল। পাশাপাশি ঠোঁটের কালচে ভাব দূর হয়ে ফিরে আসবে গোলাপি আভা। জেনে নিন কীভাবে তৈরি করবেন স্ক্রাবার-
একটি পাত্রে ১ চা চামচ নারিকেল তেল, ১ চা চামচ লেবুর রস, ১/২ চা চামচ মধু ও ৩ চা চামচ চিনি একসঙ্গে মেশান। মিশ্রণটি ঘষে ঘষে লাগান ঠোঁটে। ১ মিনিট রেখে ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন ঠোঁট।
/এনএ/








