রূপচর্চায় অলিভ অয়েলের যত ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
২৪ মে ২০১৬, ১০:৪৫আপডেট : ২৪ মে ২০১৬, ১০:৪৫
image

অলিভ অয়েল

অলিভ অয়েল কেবল রান্নার কাজেই ব্যবহৃত হয় না, ত্বক ও চুল সুস্থ রাখতেও এর জুড়ি মেলা ভার। যাদের ত্বক শুষ্ক তাদের জন্য অলিভ অয়েল মহৌষধ। ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি ঝলমলে চুলের জন্যও চাই অলিভ অয়েল। জেনে নিন রূপচর্চায় অলিভ অয়েলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে-  

অলিভ অয়েল বাথ
শীতকালে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে তাদের জন্য খুবই কার্যকরী অলিভ অয়েল বাথ। গোসলের পানিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিন। বডি লোশন ব্যবহারের প্রয়োজন হবে না।  

মেকআপ রিমুভার
ত্বক থেকে ঠিকঠাক মেকআপ তুলে ফেলা বেশ ঝক্কির বিষয়। তবে অলিভ অয়েল ব্যবহার করে সহজেই তুলে ফেলতে পারেন মেকআপ। তুলা অলিভ অয়েলে ভিজিয়ে ত্বকে ঘষুন। উঠে যাবে মেকআপ।

চুলের যত্নে
অলিভ অয়েল গরম করে মাথার তালুতে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। চুলের গোড়া শক্ত হবে ও ঝলমলে হবে চুল।  

প্রাকৃতিক লোশন হিসেবে
ত্বকের রুক্ষতা দূর করতে লোশনের বদলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

নখের যত্নে
যাদের নখ বারবার ভেঙে যায় তারা নখের যত্নে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। অলিভ অয়েল কুসুম গরম করে নখ ডুবিয়ে রাখুন। সপ্তাহে একবার এটি করলে নখ শক্ত হবে।  

ত্বকের যত্নে
শুষ্ক ত্বকের যত্নে অলিভ অয়েল দিয়ে তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক। ডিমের কুসুম, অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেল দূর করতে
চোখের নিচে কালি পড়লে রাতে ঘুমানোর আগে সামান্য অলিভ অয়েল ম্যাসাজ করে নিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে দূর হবে চোখের নিচের কালো দাগ।

ঠোঁটের স্ক্রাবার হিসেবে
ঠোঁটে মরা চামড়া জমে কালচে দেখায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে অলিভ অয়েল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ঠোঁটে ঘষুন। দূর হবে মরা চামড়া।

/এনএ/ 

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম