খুশকি দূর করবে নিম পাতা!

লাইফস্টাইল ডেস্ক
৩০ জুন ২০১৬, ১২:৩৭আপডেট : ৩০ জুন ২০১৬, ১৩:৪০

খুশকির কারণে চুল পড়ে যাওয়া, চুল রুক্ষ হয়ে ভেঙে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বিরক্তিকর চুলকানির কারণে অনেক সময় মাথার তালুতে ক্ষতও সৃষ্টি হয়। খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান।

নিম পাতা
জেনে নিন খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে-

নিম পাতা
নিম পাতা পানিতে সেদ্ধ করুন। ঠাণ্ডা হলে ছেঁকে দ্রবণটি চুলের গোঁড়ায় লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার করুন। দূর হবে খুশকি।  

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল খুশকি সমস্যার সমাধানের জন্য খুবই কার্যকর। সরাসরি চুলে লাগাতে পারেন এই তেল। চাইলে শ্যাম্পুর সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল।

নারিকেল তেল
নারিকেল তেল কুসুম গরম করে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মাথার তালুতে লাগান তেল। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি বিদায় হবে।

বেকিং সোডা
গোসলের সময় বেকিং সোডা চুলের গোড়ায় ঘষে লাগান। শ্যাম্পু করবেন না। চুল পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগারের সঙ্গে টি ট্রি অয়েল মেশান। দ্রবণটি মাথার তালুতে লাগান। কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে ফেলুন চুল।

লেবু
২ টেবিল চামচ লেবুর রস চুলে লাগান। শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলুন চুল। দূর হবে খুশকি।  

অ্যালোভেরা
খুশকি ও চুলকানি থেকে রক্ষা পেতে মাথার তালুতে অ্যালোভেরার জেল লাগান।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম