সৌন্দর্যচর্চায় গ্রিন টি

লাইফস্টাইল ডেস্ক
২৫ জুলাই ২০১৬, ২০:১১আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২০:১৩
image

ব্যবহৃত টি ব্যাগ ফেলে দিই আমরা। তবে এই টি ব্যাগ দিয়েই কিন্তু তৈরি করা যায় চমৎকার ফেসপ্যাক। টোনার ও স্ক্রাবার হিসেবেও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় টি ব্যাগ। পাশাপাশি ঝলমলে চুলের জন্যও ব্যবহার করা যায় এটি।

সৌন্দর্যচর্চায় গ্রিন টি

জেনে নিন সৌন্দর্যচর্চায় গ্রিন টি ব্যাগের নানান ব্যবহার-

  • ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন টি ব্যাগ। ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফেলে না দিয়ে পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। লিকার ঠাণ্ডা করে মুখে ধুয়ে নিন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। উজ্জ্বল হবে ত্বক।
  • গ্রিন টি ব্যাগ থেকে চা পাতা বের করে মোটা ডানা চিনির সঙ্গে মেশান। সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ত্বকে লাগান ঘষে ঘষে। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের মোড়া চামড়া।
  • ব্যবহৃত টি ব্যাগ এক মগ পানিতে ডুবিয়ে রাখুন এক ঘণ্টা। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। ঝলমলে হবে চুল।
  • টোনার হিসেবে ব্যবহার করতে পারেন টি ব্যাগ। গোলাপজল গরম করুন। ফুটে ওঠার আগে টি ব্যাগ দিয়ে কয়েক মিনিট রেখে দিন। নামিয়ে ঠাণ্ডা করে স্প্রে বোতলে করে ফ্রিজে রেখে দিন সলিউশনটি। প্রতি রাতে ত্বকে স্প্রে করে নিন। চমৎকার টনার হিসেবে কাজ করবে এটি।
  • কার্যকরী ফেসপ্যাক তৈরি করে ফেলতে পারেন ব্যবহৃত টি ব্যাগ দিয়ে। গ্রিন টি ব্যাগ থেকে চা পাতা বের করে বেকিং সোডা ও কয়েক ফোঁটা মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

 

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম