চুলের আগা ফাটা রোধ করতে...

লাইফস্টাইল ডেস্ক
২৭ আগস্ট ২০১৬, ১৭:০১আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৭:০১

সঠিক যত্ন ও পুষ্টির অভাবে চুল হারিয়ে ফেলে তার স্বাভাবিক সৌন্দর্য। নিষ্প্রাণ হয়ে যাওয়া চুলের যত্নে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান। ভেঙে যাওয়া বিবর্ণ চুলের জন্য এগুলো খুবই কার্যকর। হাতের কাছেই থাকা এসব উপাদান নিয়মিত ব্যবহারে দূর হবে চুলের আগা ফাটা।

চুলের আগা ফাটা রোধ করতে...

জেনে নিন কোন কোন উপাদান ব্যবহারে দূর হবে চুলের আগা ফাটা-   

ডিম
ডিমে রয়েছে প্রোটিন যা চুলে পুষ্টি যোগায়। ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আগা ফাটা কমে যাবে। পাশাপাশি চুল হবে উজ্জ্বল।

অ্যালোভেরা
অ্যালোভেরা জেল চুলের আগায় লাগিয়ে রাখুন। নিয়মিত করলে চুলের আগার জৌলুস ফিরে আসবে।

দই
অলিভ অয়েল ও দই মিশিয়ে তৈরি নতুন হেয়ার প্যাক। প্যাকটি চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। আগা ফাটা রোধ করার চমৎকার প্যাক এটি।

মেয়োনেজ
গোসলের আগে মেয়োনেজ ও নারিকেল তেলের মিশ্রণ চুলে লাগান। এটি দূর করবে চুলের আগা ফাটা।

নারিকেল তেল
নারিকেল তেল কুসুম গরম করে চুলে ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিন চুল। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ভঙ্গুর চুলের জন্য খুবই কার্যকর এটি।

ভিটামিন-ই
ভিটামিন-ই ক্যাপসুল থেকে তেল বের করে চুলের আগায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মধু
সামান্য মধু চুলের আগায় লাগিয়ে রাখুন গোসলের আগে। এটি প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে চুল।

 

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম