ব্ল্যাকহেডস দূর করবে দারুচিনি

লাইফস্টাইল ডেস্ক
৩১ আগস্ট ২০১৬, ১৩:০৫আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৩:০৫
image

ত্বকে ধুলাবালি জমে লোমকূপ বন্ধ হয়ে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। সাধারণত নাক ও ঠোঁটের আশেপাশে দেখা দেয় এটি। ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বক কালচে হয়ে দৃষ্টিকটু দেখায়। এছাড়া ব্ল্যাকহেডসের কারণে ত্বক তৈলাক্ত হয়ে দেখা দেয় ব্রণ।

ব্ল্যাকহেডস দূর করবে দারুচিনি

সাধারণ ফেসপ্যাকে ব্ল্যাকহেডস দূর হয় না। খোঁচাখুঁচি করলে সমস্যা যায় আরও বেড়ে। লোমকূপের ভেতর থেকে পরিস্কার করে ব্ল্যাকহেডস দূর করতে ব্যবহার করতে পারেন হাতের কাছেই থাকা কিছু উপাদান। জেনে নিন কোন কোন প্রাকৃতিক উপাদান ব্যবহারে দূর হবে ব্ল্যাকহেডস-    

দারুচিনি
১ টেবিল চামচ দারুচিনির গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে তৈরি করুন পেস্ট। ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করুন এটি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ত্বক।

ওটমিল
১ টেবিল চামচ ওটমিলের সঙ্গে সমপরিমাণ মধু ও লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। এটি ব্ল্যাকহেডস দূর করার পাশাপাশি ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা।

গ্রিন টি
গ্রিন টি পাউডার নিন ১ টেবিল চামচ। ১ টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন আক্রান্ত ত্বকে। দূর হবে ব্ল্যাকহেডস।

স্ট্রবেরি
স্ট্রবেরির রস ত্বকে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।

হলুদ
হলুদের সঙ্গে চন্দন ও দুধ মিশিয়ে তৈরি করুন পেস্ট। ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। পুরো ত্বকেও লাগাতে পারেন এই ফেসপ্যাক। এটি ত্বকে নিয়ে আসবে জৌলুস।  

টমেটো
ব্ল্যাকহেডস দূর করতে জুড়ি নেই টমেটোর। টমেটোর রসের সঙ্গে বেসন মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে ফেলুন।

মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। মিশ্রণটি ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দূর হবে ব্ল্যাকহেডস।

 

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম