কোরবানির পর পরিচ্ছন্নতা

সাদ্দিফ অভি
১৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩০

 

পরিস্কার করতে চাই ক্লিনার

সঠিকভাবে কোরবানির আনুসাঙ্গিক বিষয় সেরে ফেলার পর প্রয়োজন আপনার বাড়ির সামনের অংশ পরিষ্কার রাখার। এতে পরিচ্ছন্নকর্মীদের কাজ যেমন সহজ হয় তেমনি আপনার এলাকা খুব দ্রুতই পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত হবে।

কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে বেছে নিতে হবে ড্রেনের খুব কাছাকাছি জায়গা যাতে পশু জবাইয়ের পর পর্যাপ্ত পরিমাণ পানি ঢালা হলে সহজেই রক্ত পানির সাথে মিশে চলে যায়।

মাংস কাটার পূর্বে মেঝেতে প্লাস্টিক কিংবা পাটি বিছিয়ে নিন এতে জায়গাটি ময়লা ও তেলতেলে হবে না।

মাংস কাটা হয়ে গেলে জায়গাটি ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রয়োজনে গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে দিতে পারেন। এতে মেঝের তেলতেলে ভাবটা কেটে যাবে।

স্থানটি জীবাণুমুক্ত করতে ব্যবহার করতে পারেন ব্লিচিং পাউডার, ডেটল কিংবা সেভলন। আপনার নিকটস্থ যেকোনও দোকানে এগুলো পাওয়া যাবে। ব্লিচিং পাউডারের মুল্য ৪০ টাকা প্রতি প্যাকেট। সাধারণত এক প্যাকেটে আধা কেজি পরিমাণ পাওয়া যায়। ডেটল কিংবা স্যাভলন পাওয়া যাবে ২২০ টাকায় ফ্যামিলি প্যাক।

অনেকেই জীবাণুনাশক কেমিক্যালের গন্ধ সহ্য করতে পারেনা তাই গন্ধ দূর করতে এয়ারফ্রেশনারও ব্যবহার করতে পারেন।

এছাড়া ভিনেগার ও লেবুর রস দিয়ে ঘরে বানানো ক্লিনার ব্যাবহার করতে পারেন।

ঈদের দিন বাড়িতে মাংসের ঘ্রাণ বিরক্তির উদ্রেক করতে পারে, তাই লেবুর খোসা সহ গরম পানি রাখুন ঘরে। এয়ার ফ্রেশনারের কাজও করবে, ঘরও পরিষ্কার হবে।

কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে সিটি কর্পোরেশন অনুমোদিত জায়গাগুলোতে ফেলবেন তাহলে আপনার বাড়ির সামনে এবং এলাকা পরিচ্ছন্ন হবে দ্রুত।   

/এফএএন/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম