ঘরেই করুন ফেসিয়াল

লাইফস্টাইল ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০০
image

সারাদিন কেটে যায় কাজের ব্যস্ততায়। পার্লারে গিয়ে রূপচর্চা করার সময় কোথায়? আবার ত্বকের সুস্থতায় খানিকটা যত্নআত্তিও তো প্রয়োজন। কী করবেন? দুশ্চিন্তার কারণ নেই। অল্প কিছু সময় বের করে ঘরেই করে ফেলতে পারেন ফেসিয়াল। বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করে নিন কার্যকর ফেসপ্যাক। এগুলো দূর করবে ত্বকের কালচে দাগ ও বলিরেখা। পাশাপাশি ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা।

ঘরেই করুন ফেসিয়াল

জেনে নিন কীভাবে ঘরেই ত্বকের যত্ন নেবেন-  

কলা
ত্বক নরম ও কোমল করতে জুড়ি নেই কলার। একটি মাঝারি আকারের পাকা কলা চটকে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। কলার সঙ্গে ১/৪ কাপ দই ও ২ টেবিল চামচ মধু মিশিয়েও তৈরি করতে পারেন চমৎকার ফেসপ্যাক।

ভিনেগার
মুখ ধুয়ে ফেলার পর ২ কাপ পানিতে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে মুখ আবার ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল। ১/৪ কাপ আপেল সিডার ভিনেগারের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়েও তৈরি করতে পারেন ফেস টোনার।

গুঁড়া দুধ
গুঁড়া দুধের সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ওটমিল
১/৩ কাপ ওটমিল আধা কাপ গরম পানিতে মেশান। কয়েক মিনিট পর ২ টেবিল চামচ দই, ২ টেবিল চামচ মধু ও ১টি ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি পাতলা করে লাগান ত্বকে। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দই
দই সরাসরি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ১ চা চামচ দইয়ের সঙ্গে কমলার রস ও অ্যালোভেরা জেল মিশিয়েও তৈরি করতে পারেন চমৎকার ফেসপ্যাক।

লেবু
১টি লেবুর রসের সঙ্গে ১/৪ কাপ অলিভ অয়েল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি ত্বকের জৌলুস বাড়াবে।

ডিম
আপনার ত্বক তৈলাক্ত হলে ডিমের সাদা অংশ লাগান ত্বকে। সাদা অংশের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন। ত্বক শুষ্ক হলে কেবল ডিমের কুসুম লাগান। আর যদি আপনি স্বাভাবিক ত্বকের অধিকারী হন, তবে পুরো ডিমই ফেটিয়ে ব্যবহার করুন ত্বকে।

/এনএ/  

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক