রুক্ষ চুলের যত্নে...

লাইফস্টাইল ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০১
image

রুক্ষ ও শুষ্ক চুলের আগা ফেটে যাওয়ার প্রবণতা বেশি। এছাড়া চুল পড়া, চুল ভেঙে যাওয়ার মতো সমস্যাও বেশি হয় এ ধরনের চুলে। শুষ্ক চুলের প্রয়োজন খানিকটা বাড়তি যত্ন।

রুক্ষ চুলের যত্নে...

বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুলে ফিরিয়ে আনতে পারেন উজ্জ্বলতা ও ঝলমলে ভাব। জেনে নিন কীভাবে-  

ডিম
প্রাণহীন চুলে জৌলুস ফেরাতে ডিমের হেয়ার প্যাক অত্যন্ত কার্যকর। একটি ডিম থেকে কুসুম আলাদা করে নিন। ১ টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে ভালো করে ফেটান সাদা অংশ। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান মিশ্রণটি। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার হেয়ার প্যাকটি ব্যবহার করলে দূর হবে চুলের রুক্ষতা।  

ক্যাস্টর অয়েল
প্রতি সপ্তাহে একদিন চুলে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন। এতে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড চুলে ফিরিয়ে আনবে ঝলমলে ভাব।

মেয়োনেজ
মেয়োনিজে রয়েছে প্রোটিন যা প্রাকৃতিকভাবে চুলে নিয়ে আসে উজ্জ্বলতা। প্রতি সপ্তাহে একদিন মেয়োনেজের হেয়ার প্যাক ব্যবহার করুন চুলে। দেখুন কেমন সুন্দর হয়ে উঠেছে চুল!

অলিভ অয়েল
অলিভ অয়েলে রয়েছে ভিটামিন ই যা চুলের বিবর্ণ ভাব দূর করে। অলিভ অয়েল সামান্য গরম করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ম্যাসাজ করুন। একটি গরম তোয়ালে মাথায় জড়িয়ে রাখুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। দূর হবে চুলের রুক্ষতা।

অ্যালোভেরা
অ্যালভেরা জেল সরাসরি লাগান চুলে। স্বাস্থ্যোজ্জ্বল হবে চুল।

নারিকেলের দুধ
নারিকেলের দুধ চুলে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

ভিটামিন ই অয়েল
ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে চুলে লাগান। বিশেষ করে চুলের আগায় লাগাবেন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। রুক্ষতা দূর হয়ে ঝলমলে হবে চুল।

 

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম