ত্বক উজ্জ্বল করবে ডিমের খোসা!

লাইফস্টাইল ডেস্ক
২১ নভেম্বর ২০১৬, ১২:১৬আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৩:৫৭
image

প্রোটিনের চমৎকার উৎস ডিম আমাদের প্রতিদিনের সঙ্গী। স্বাস্থ্যরক্ষার পাশাপাশি রূপ ও চুলচর্চাও ডিমের জুড়ি নেই। কিন্তু জানেন কি ডিমের খোসাও হতে পারে আপনার দৈনন্দিন রূপচর্চার উপাদান? ডিমের খোসা ত্বকের মরা চামড়া দূর করে উজ্জ্বল ও সুন্দর করে ত্বক।

ডিমের খোসা

লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন ডিমের খোসা। জেনে নিন-

ত্বক উজ্জ্বল করতে  

ডিমের খোসা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিন। শুকনা খোসা চূর্ণ করে পাউডার তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস, ১ চা চামচ মধু ও দুধের সর মেশান ডিমের খোসার পাউডারের সঙ্গে। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে ধুয়ে কাপড় দিয়ে এমন ভাবে চেপে মুছুন যেন ত্বক সামান্য ভেজা থাকে। এবার ব্রাশের সাহায্যে ফেসপ্যাকটি পাতলা আবরণে লাগান ত্বকে। শুকিয়ে গেলে স্ক্রাব করে উঠিয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।  
ত্বক পরিষ্কার করতে
১ চা চামচ ডিমের খোসার পাউডার ও ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন পেস্ট। এটি ফেসওয়াশের মতো ব্যবহার করুন। পরিষ্কার হওয়ার পাশাপাশি জৌলুস বাড়বে ত্বকের।

/এনএ/






সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম