আড়ং ব্রাইডাল কনসেপ্ট: স্নিগ্ধতার মিশেলে ঐতিহ্য

লাইফস্টাইল ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ১৭:৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:২৩
image

নববধূর গাঢ় লাল রঙের কাতান শাড়ির আবেদন চিরন্তন। কিন্তু যদি মিষ্টি গোলাপি জামদানি শাড়ির সঙ্গে ফ্রিলের পেটিকোট, সোনালি রঙের ওড়না ও মুক্তার গয়নার স্নিগ্ধতায় সেজে ওঠেন বিয়ের দিন, তবে কেমন হয়? আবার ধবধবে সাদার সঙ্গে সোনালি রঙের মিশেলেও অপূর্ব হয়ে উঠতে পারেন আপনার বিশেষ দিনটিতে। আধুনিকতা ও ঐতিহ্যের সংমিশ্রণে নববধূর এমন আবেদনময়ী সাজের ধারণা নিয়ে এসেছে আড়ং।

সাদার আভিজাত্যে সেজে উঠতে পারেন বিয়ে অথবা বৌভাতের অনুষ্ঠানে

গাঢ় রঙের শাড়িতে জমকালো হয়ে উঠতে পারেন বিশেষ দিনে

সাজে স্নিগ্ধতা ও ঐতিহ্য ধরে রাখতে পারেন একই সঙ্গে

লাল কাতান ও জামদানির সবসময়ের জন্যই পছন্দ নববধূর। পাশাপাশি সবুজ ও বেগুনির মতো রংগুলোও জমকালো ভাব নিয়ে আসবে বিয়ের সাজে। আবার স্নিগ্ধ সাজে অনন্যা হয়ে উঠতে চাইলে পিচ, হলুদ ও সাদা রংগুলো চমৎকার মানিয়ে যাবে।

বিয়ের দিন তো বটেই, বৌ-ভাতের জন্যও মিষ্টি রংগুলো বেশ মানানসই। এমনকি অতিথিরাও সাজতে পারেন ছিমছাম এই সাজে।

মিষ্টি রঙের স্নিগ্ধ সাজের সঙ্গে থাকতে পারে ঐতিহ্যবাহী ফ্রিলের পেটিকোট

বিয়ের সাজে লাল শাড়ির আবেদন চিরন্তন

বিভিন্ন অনুষ্ঠানের অতিথি হিসেবেও পরতে পারেন জমকালো এসব পোশাক

আড়ং ডিজাইন টিমের মতে, হালকা সাজে জমকালো হয়ে ওঠার এই ধারণা পছন্দ করবেন আধুনিক কনে। সেখানে আবার ঐতিহ্যের ছোঁয়াও থাকছে শতভাগ। কাতান অথবা জামদানির সঙ্গে অক্সিডাইজ ও মুক্তার গয়না সাজে যেমন নিয়ে আসবে নতুনত্ব, তেমনি জমকালো ভাবটাও থাকবে ষোলোআনা। আগে কুচি দেওয়া পেটিকোট পরতেন মেয়েরা। আড়ংয়ের ব্রাইডাল কনসেপ্টের পেছনে ঐতিহ্যের সেইসব ধারা ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টাও রয়েছে। 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম