চুলের যত্নে লেবু

লাইফস্টাইল ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৫:০৪
image

লেবুর অ্যাসিডিক ধরন চুলের যত্নে অতুলনীয়। এটি চুল পড়া বন্ধ করে ও খুশকি দূর করে। চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল ঝলমলে করতেও জুড়ি নেই লেবুর।

লেবু

জেনে নিন চুলের যত্নে লেবুর ব্যবহার-
চুল ঝলমলে করতে
২ চা চামচ মধুর সঙ্গে একটি লেবুর রস মেশান। মিশ্রণটি চুলে লাগান। মাথার তালুতে লাগাবেন না। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।
খুশকি দূর করতে
খুশকি থেকে মুক্তি পেতে লেবুর রস সরাসরি ব্যবহার করতে পারেন চুলে।
চুলের বৃদ্ধি বাড়াতে
নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করলে চুল বাড়বে দ্রুত।
চুল রঙিন করতে
লেবুর রস প্রাকৃতিকভাবে ব্লিচ করে চুল। চুলে হালকা রঙিন আভা নিয়ে আসতে চাইলে লেবুর রস চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। দেখুন সূর্যের আলোতে কেমন ঝলমল করছে চুল!
শ্যাম্পু হিসেবে
বেকিং সোডা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন। পরিষ্কার হওয়ার পাশাপাশি নরম ও উজ্জ্বল হবে চুল।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম