ব্রণের দাগ দূর করে দারুচিনি!

লাইফস্টাইল ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৬, ১২:৩৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৩:০৪
image

ব্রণ দূর হলেও ত্বকে থেকে যায় ব্রণের কালচে দাগ। দারুচিনির ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে মাত্র ১৫ দিনেই দূর হবে ব্রণের দাগ! দারুচিনিতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। জয়ফলে থাকা ভিটামিন বি ও ফলিক অ্যাসিড, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড এবং মধুর অ্যামিনো অ্যাসিড দাগ দূর করে উজ্জ্বল রাখে ত্বক।

দারুচিনি


জেনে নিন কীভাবে দারুচিনির ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন-

দারুচিনির একটি ছোট টুকরা গুঁড়া করুন। আধা চা চামচ জয়ফল গুঁড়া, আধা চা চামচ দারুচিনি গুঁড়া ও ১ চা চামচ মধু একসঙ্গে মেশান ভালো করে। ৩ থেকে ৫ ফোঁটা লেবুর রস দিয়ে নেড়ে নিন আরেকবার। মিশ্রণটি অতিরিক্ত শুকনা হলে সামান্য পানি অথবা দুধ মেশাতে পারেন।
মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে মুছে নিন। ভেজা ভাব থাকতে থাকতেই ফেসপ্যাকটি লাগান ত্বকে। আধা ঘণ্টা পর শুকিয়ে গেলে সামান্য পানি ছিটিয়ে স্ক্রাব করুন কয়েক মিনিট। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ঠাণ্ডা পানির ঝাপটা দিন ত্বকে। ত্বক মুছে নিন ভালো করে। গোলাপজলে তুলা ভিজিয়ে চেপে নিন ত্বকে। প্রাকৃতিকভাবে শুকাতে দিন গোলাপজল। শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তারা ফেসপ্যাকটি ব্যবহার করার আগে হাতের ত্বকে লাগিয়ে দেখবেন জ্বলুনি হয় কিনা। ত্বকে লাগানোর পরও যদি জ্বলুনি শুরু হয় তবে সঙ্গে সঙ্গে ধুয়ে বরফের টুকরা ঘষে নেবেন।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম