ত্বক উজ্জ্বল করবে দুধ!

লাইফস্টাইল ডেস্ক
০২ জানুয়ারি ২০১৭, ১৯:০৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৯:৩৬
image

পুষ্টিকর দুধ শরীরের পাশাপাশি সুস্থ রাখতে পারে আপনার ত্বকও। দুধে তুলা ডুবিয়ে ত্বক মুছে নিলে দূর হয় ময়লা ও ব্ল্যাকহেডস। পাশাপাশি ব্রণ দূর করতেও সাহায্য করে এটি। নিয়মিত দুধের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও দাগহীন।

ত্বক উজ্জ্বল করবে দুধ





জেনে নিন দুধ রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন-

ক্লিনজার হিসেবে
ত্বকের ময়লা দূর করতে পারে দুধ। তুলার টুকরা দুধে ডুবিয়ে চক্রাকারে ঘষে ঘষে পরিষ্কার করুন ত্বক। ৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের যত্নে
পাকা কলা চটকে দুধ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। আধা ঘণ্টা ত্বকে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
স্ক্রাব হিসেবে
দুধ ও মধুর মিশ্রণ ত্বকে ম্যাসাজ করুন কিছুক্ষণ। ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিকভাবে ত্বকের মরা চামড়া দূর করবে।
রোদে পোড়া দাগ দূর করতে
দুধ ও গ্রিন টি সমপরিমাণে মিশিয়ে নিন। দ্রবণে সুতির পাতলা কাপড় ডুবিয়ে ত্বক মুছে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার গোসলের আগে এটি ব্যবহার করলে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া
/এনএ/  

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম