ত্বক ও চুলের যত্নে সরিষার তেল

লাইফস্টাইল ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ১৫:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:৪৭
image

সরিষার তেল ত্বক ও চুল সুস্থ রাখতে সাহায্য করে। সরিষার তেল ওমেগা ৩, ওমেগা ৬, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিডেন্টের উৎস।  রূপচর্চায় এটি নিয়মিত ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।

সরিষার তেল



জেনে নিন কীভাবে রূপচর্চায় ব্যবহার করবেন সরিষার তেল-
প্রাকৃতিক সানস্ক্রিন লোশন হিসেবে
সরিষার তেলে রয়েছে ভিটামিন ই যা সূর্যের ক্ষতিকারক রশ্মির পাশাপাশি প্রকৃতির অন্যান্য দূষিত পদার্থ থেকে আপনার ত্বককে রক্ষা করে। বাইরে বের হওয়ার আগে সামান্য সরিষার তেল ম্যাসাজ করে নিন ত্বকে।
ঠোঁট ফাটা দূর করতে
লিপ বাম ব্যবহার করার পরও ঠোঁট ফাটা থেকে মুক্তি মিলছে না? সরিষার তেল ম্যাসাজ করুন ঠোঁটে। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজ হিসেবে কাজ করবে এটি।  
ত্বকের কালচে দাগ দূর করতে
মেছতা বা ত্বকের কালচে দাগ দূর করতে পারে সরিষার তেলের ফেসপ্যাক। বেসনের সঙ্গে পরিমাণ মতো সরিষার তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে ফিকে হয়ে আসবে দাগ।  
অকালে চুল পাকা প্রতিরোধ করতে
সরিষার তেলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা অকালে চুল পাকা প্রতিরোধ করে। এজন্য সমপরিমাণ অলিভ অয়েল ও সরিষার তেল একসঙ্গে মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে নিন। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
চুলের বৃদ্ধি বাড়াতে
সরিষার তেলে থাকা বেটা-ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম  চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
দাঁতের যত্নে
লেবুর রসের সঙ্গে সরিষার তেল মিশিয়ে দাঁতে ম্যাসাজ করুন। নিয়মিত এটি ব্যবহার করলে দাঁতের হলদে ভাব দূর হওয়ার পাশাপাশি দাঁতের গোড়া শক্ত হবে।  
খুশকি দূর করতে
নিয়মিত মাথার তালুতে সরিষার তেল ম্যাসাজ করলে দূর হয় খুশকি। এছাড়া মাথার ত্বকে অ্যালার্জি থাকলে সেটাও দূর করে সরিষার তেল।
প্রাকৃতিক ক্লিনজার হিসেবে
ত্বকে সরিষার তেল ম্যাসাজ করলে লোমকূপের ভেতর থেকে দূর হয় ময়লা। প্রতিদিন বাইরে থেকে এসে সামান্য সরিষার তেল হাতের তালুতে নিয়ে ম্যাসাজ করুন ত্বকে। বাড়বে ত্বকের উজ্জ্বলতাও।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/

এনএ
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
একই চিরুনি দিয়ে চুলে ‘অভিযান’ কতদিন?
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম